ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

দুর্নীতির মামলা থেকে রেহাই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০১:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০১:২৫:৩০ অপরাহ্ন
দুর্নীতির মামলা থেকে রেহাই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর
রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবি’র অর্থ তছরুপ ও পাচার সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বুধবার রাজাক এবং মামলার অপর আসামি ও মালয়েশিয়ার ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহকে আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রাজাকের আইনজীবীরা। যদি তিনি অব্যাহতি না পেতেন এবং দোষী প্রমাণিত হতেন, সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী তাকে অন্তত ১২ বছর কারাদণ্ড ভোগ করতে হতো।ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি নামের এই রাষ্ট্রীয় তহবিলটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ তহবিল থেকে ৪৫০ কোটি ডলার খোয়া যায়। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যাহার করে এবং কয়েকজন সরকারি কর্মকর্তার যোগসাজশে এই অর্থ তছরুপ ও পাচার করেছেন তিনি।

২০১৮ সালে নাজিবকে এক নম্বর এবং ইরওয়ান সেরিগার আবদুল্লাহকে দ্বিতীয় আসামি করে মামলা হয় মালয়েশিয়ার নিম্ন আদালতে। ২০২০ সালে মামলার রায় ঘোষণা করেন আদালত। সেই রায়ে সেই রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত (৪৪৭ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করা হয়। ইরওয়ানকেও একই সাজা প্রদান করা হয়।নিম্ন আদালত রায় ঘোষণার তা বাতিল চেয়ে পর প্রথমে উচ্চ আদালত ও তারপর সুপ্রিম কোর্টে আপিল করেন নাজিবের আইনজীবীরা। তবে দু’ই আদালতই নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় দেন।সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর শেষ চেষ্টা হিসেবে চলতি বছর জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার কাছে ক্ষমাভিক্ষা চেয়ে আবেদন করেন নাজিব রাজাক। রাজার নেতৃত্বাধীন যে উচ্চপর্যায়ের পরিষদ রয়েছে, সেটিতে রয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। এ বোর্ড মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকে। এই বোর্ডের কাছে ক্ষমা চেয়ে আবেদন কনে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।নাজিবের আইনজীবীরা যদিও এ ব্যাপারে ভেঙে কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে— রাজার হস্তক্ষেপেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

এর আগে গত মাসে জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন নাজিব। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন, এই দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ তিনি ছিলেন না।

সূত্র : রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী