ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১১:০৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১১:০৮:১৫ পূর্বাহ্ন
ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের
ইরানের সামরিক স্থাপনাগুলিতে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে আপাতত অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (২৬ অক্টোবর) সকালে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির সূত্রে জানা গেছে, ইসরাইল কয়েক মাস ধরে ইরান থেকে আসা হামলার জবাবে ইরানের সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রও এই হামলার বিষয়ে নিশ্চিত করেছে।

শনিবার সকালে একটি ভিডিও বার্তায় হাগারি বলেন, “ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছি এবং তা সফলভাবে সম্পন্ন করেছি। এখন এই মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি ইরান নতুন করে আক্রমণ চালায়, তবে ইসরাইলও পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। তিনি উল্লেখ করেন, “আমাদের বার্তা পরিষ্কার। যারা ইসরাইলকে হুমকি দেয় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইসরাইলের নিরাপত্তা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।” 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস