ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৩:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৩:১৬:৫৮ অপরাহ্ন
২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে এই সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
 
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কাফকো থেকে ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৫.৬২৫ মার্কিন ডলার।এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১০ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪৬.৭৫ মার্কিন ডলার।
 
এছাড়া বৈঠকে গম, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা