ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তাবলিগ জামাতের ইজতেমার তারিখ নির্ধারণ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১১:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১১:১৫:৩৬ পূর্বাহ্ন
তাবলিগ জামাতের  ইজতেমার তারিখ নির্ধারণ
৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ঢাকার টঙ্গী ময়দানের পাশে টিনশেডে ২৮ নভেম্বর শুরু হবে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করতে তাবলিগ জামাতের পুরানো সাথীদের নিয়ে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ অক্টোবর) তাবলিগ জামাতের ‘শূরায়ে নিজাম’ এর মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম সময় সংবাদকে এ তথ্য জানান।তিনি জানান, ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করতে তাবলিগ জামাতের পুরানো সাথীদের নিয়ে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর শুরু হয়ে ২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। এরপর আসন্ন বিশ্ব ইজতেমা সফল করতে দীনের মেহনতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাথীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন।তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার মাঠ তুরাগ তীরের পাশের টিনশেড জোড়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবারের জোড় ইজতেমায় তাবলিগের পুরানো সাথীদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার মুসল্লির উপস্থিতি আশা করা হচ্ছে। তারা এ ময়দানে নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, দীনের ফিকির করবেন, এবং যারা দীনের থেকে দূরে সরে গেছেন, তাদের কীভাবে দীনের সঙ্গে পুনরায় যুক্ত করা যায় সেই মেহনত করবেন।
 

সাধারণত বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এই জোড় ইজতেমায় তাবলিগের সব সাথী অংশগ্রহণ করতে পারেন না; এটি শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয়।তিন চিল্লার সাথীদের মধ্যে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমা মাঠে কাজ করেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। বাকিরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন।৫৮তম বিশ্ব ইজতেমার বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনো উল্লেখ না করলেও ২,৩ ও ৪ জানুয়ারি প্রথম পর্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমা কীভাবে ভালোভাবে হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ব ইজতেমায় এখন দুটি গ্রুপ হয়েছে। তাদের মধ্যে মতেরও পার্থক্য আছে। আমরা তাদের সঙ্গে বসব, যাতে তারা সবাই ঐকমত্যে এসে ভালোভাবে (ইজতেমা) করতে পারে। এটি খুবই ভালো একটা আয়োজন, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিরাট অনুষ্ঠান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা