ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ডিপ ফ্রিজে মায়ের লাশ, জামিন পেলেন ছেলে সাদ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৪:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৪:১১:২৮ অপরাহ্ন
ডিপ ফ্রিজে মায়ের লাশ, জামিন পেলেন ছেলে সাদ
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহিনী উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে ১৫ দিন পর জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর এই আদেশ দেন। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী জানান, পুলিশের বিশেষ তদন্ত এবং মূল তিনজন আসামির আদালতে ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে সাদের কোনো সম্পৃক্তা না থাকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। 

ছেলের জামিন বিষয়ে বাবা আজিজার রহমান বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জজ আদালতে এসে জামিন করাতে সময় লেগেছে। ছেলেকে জামিনের পর এখন তার স্ত্রী হত্যার দায়ে যারা প্রকৃত দোষী তাদের বিচারের দাবি জানান তিনি।প্রসঙ্গত, গত ১০ নভেম্বর দুপচাঁচিয়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পরে র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ছেলে সাদ তার মা উম্মে সালমাকে হত্যা করেছে। পরে, পুলিশের বিশেষ তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা তার দুই সহযোগীকে নিয়ে উম্মে সালমাকে হত্যা করে। পুলিশের হাতে গ্রেপ্তারের পর মূল আসামিরা আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা