ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পশ্চিমবঙ্গের ৬ আসনের উপ-নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৪:১৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৪:১৫:২১ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের ৬ আসনের উপ-নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের
কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল পুরো পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিবাদে রাজ্যজুড়ে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে চাপে পড়েন তৃণমূল কংগ্রেসের নেত্রী।

আন্দোলনের রেশ ছড়ায় পুরো রাজ্যে। অনেকেই ধারণা করছিলেন, এই ঘটনার প্রভাব পড়বে উপনির্বাচনেও। তবে শনিবার ঘোষিত পশ্চিমবঙ্গের ৬টি আসনের উপনির্বাচনের ফলাফল বলছে ভিন্ন কথা। কোচবিহার, উত্তর-২৪ পরগণাসহ সবগুলো আসনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছে মমতা ব্যানার্জির দল। একাধিক আসনে ৫০ থেকে ৭৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। যেখানে বিজেপি ও বামফ্রন্ট মিলে ৩০ শতাংশের ঘরেও পৌঁছাতে পারেনি।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কীভাবে এমন জয় সম্ভব হলো? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রামাঞ্চলে মমতার নেয়া বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্প বড় ভূমিকা রেখেছে। "কন্যাশ্রী" ও "রূপশ্রী"র মতো প্রকল্পগুলো ভোটারদের দারুণভাবে প্রভাবিত করেছে। ফলে শহরের আর জি কর আন্দোলন গ্রামীণ ভোটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি।

তবে বিজেপির কৌশলগত দুর্বলতাও তৃণমূলের জয়ের পেছনে বড় কারণ বলে মনে করছেন অনেকে। তাদের মতে, স্থানীয় ইস্যুতে মনোযোগ না দেয়া এবং সাংগঠনিক দুর্বলতার কারণে বিজেপি ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

তৃণমূলের এই জয়ের পেছনে ভোট কারচুপির অভিযোগও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। বিজেপির দাবি, তৃণমূলের ‘ভয় দেখানোর রাজনীতি’ এবং প্রশাসনিক সুবিধা কাজে লাগিয়ে ফল নিজেদের পক্ষে নিয়েছে মমতার দল। যদিও তৃণমূল এসব অভিযোগ অস্বীকার করেছে।

এই ফলাফলের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে, মমতা ব্যানার্জি এখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী। তবে বিরোধী দলগুলো যদি তাদের সাংগঠনিক ও কৌশলগত ভুল শুধরে না নেয়, তাহলে ভবিষ্যত নির্বাচনেও একই চিত্র দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী