ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বাবার সামনেই অনৈতিক প্রস্তাব নামী গায়কের, কী জবাব দিলেন গায়িকা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৫:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৫:০১:২৯ অপরাহ্ন
বাবার সামনেই অনৈতিক প্রস্তাব নামী গায়কের, কী জবাব দিলেন গায়িকা
বর্তমান সময়ের পরিচিত নাম ইমন চক্রবর্তী। ওপার বাংলার জনপ্রিয় এই সংগীতশিল্পী লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসঙ্গীত, সব ধরণের গানেই পারদর্শী। বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা।ক্যারিয়ারে সফলতা পেলেও এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন নামী এক গায়ক।

গায়িকা বলেন, ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রিটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও? আপনি কি এখনই করতে চান?

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর।

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপর ক্ষোভ প্রাকশ করে ইমন বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে