ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রেকর্ড জয়ে সিরিজ শুরু নিগারদের

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৩৭ অপরাহ্ন
রেকর্ড জয়ে সিরিজ শুরু নিগারদের
মঞ্চটা গড়ে দিয়েছেন ব্যাটাররা। শারমিন আক্তারের ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের সৌজন্যে বাংলাদেশ নারী দল ৪ উইকেটে রেকর্ড ২৫২ রান করে। জবাবে আয়ারল্যান্ড নারী দল অলআউট হয়েছে মাত্র ৯৮ রানে। বোলারদের সৌজন্যে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানার দল। রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় আইরিশ মেয়েরা। পেসার মারুফা আক্তার প্রথম স্পেলেই আয়ারল্যান্ডের ১০ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে দলটি। এর মধ্যেও ভালো খেলছিলেন আইরিশ ওপেনার সারা ফোর্বস। ওরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে আইরিশদের বিপদ মুক্ত করার চেষ্টা করছিলেন তিনি।

কিন্তু ইনিংসের ১৩তম ওভারে নাহিদা আক্তারের বলে থামে ১৯ রান করা ওরলার ইনিংস। ১৮তম ওভারে বড় ধাক্কা খায় দলটি। ৫১ বলে আইরিশ ইনিংসের সর্বোচ্চ ২৫ রান করে রান আউট হন সারা। শুধু সারা নন, ২০তম ওভারে রান আউট হন লিয়া পল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৩৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। ২ উইকেট মারুফার।

এর আগে বাংলাদেশ ইনিংসের মধ্যমণি ছিলেন ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ১১২ বলে ৫৯ রান যোগ করেন। দুইবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি মুর্শিদা, ৫ চারে ৬১ বলে ৩৮ রানে থামে তাঁর ইনিংস।

এরপরের গল্পটা পুরোটাই শারমিনের। উদ্বোধনী জুটিতে পেয়ে যাওয়া মঞ্চ কাজে লাগিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এত দিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ১১০ বলে ৬১ রানের ইনিংস খেলে শারমিনকে সঙ্গ দিয়েছেন ফারজানা। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৫ বলে ১০৪ রান।

শারমিন সেঞ্চুরির সুবাস পেয়েও ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানে থামার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। শেষের দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানটাকে আড়াই শ’র ওপারে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ওই একই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া ১১৯ রান ছিল এত দিন সর্বোচ্চ ব্যবধানের জয়। যা এবার মিরপুরে পেরিয়ে গেলেন নিগাররা।

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৪ (শারমিন ৯৬, ফারজানা ৬১, মুরশিদা ৩৮, নিগার ২৮; সারগেন্ট ২/৫১)।

আয়ারল্যান্ড: ২৮.৫ ওভারে ৯৮ (ফোর্বস ২৫, ডিলানি ২২; সুলতানা ৩/২৩, মারুফা ২/১৮, নাহিদা ২/২৩)।

ফল: বাংলাদেশ ১৫৪ রানে জয়ী।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা