ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এখন কোথায়?

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৯:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৯:০৬:১২ পূর্বাহ্ন
ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এখন কোথায়?
খোঁজ মিলছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার তিনি রাজধানী ইসলামাবাদের ‘রেড জোন’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে ছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা। এরপর থেকেই তার আর হদিস মিলছে না। বুশরা ‘অপহরণের’ শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করেছেন তার বোন মরিয়ম রিয়াজ।

মরিয়ম বুধবার এক ভিডিও বার্তায় বলেন, বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। পিটিআইয়ের বিক্ষোভকারীদের গাড়িবহর লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তার কোনও খোঁজ পাচ্ছে না পরিবার।মরিয়ম আরও বলেন, বুশরা যদি খাইবার পাখতুনখাওয়ায় যেতেন, তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন।তা ছাড়া বুশরার গ্রেফতার হওয়া বা খাইবার পাখতুনখাওয়ায় যাওয়ার বিষয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়ম।

মরিয়ম বলেন, পিটিআইয়ের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বুশরা কখনওই ইমরান খানকে ত্যাগ করবেন না। কিংবা এমন পরিস্থিতিতে তিনি পালিয়েও যাবেন না।তবে পিটিআইয়ের তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, বুশরা ও গান্দাপুর নিরাপদে আছেন।একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন কথা বলেন আকরাম। তবে সূত্রের বিষয়ে কোনও তথ্য দেননি পিটিআইয়ের এই নেতা।এর আগে গান্দাপুরের পরিবারের বরাত দিয়ে একটি সূত্র বলেছিল, তিনি ও বুশরা নিরাপদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৌঁছেছেন।

কারাবন্দী ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদের ‘ডি-চকে’ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই।পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। সমাবেশস্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়।

পরিস্থিতি বিবেচনায় পিটিআই বুধবার ভোরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো। সূত্র: জিও টিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন