ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

যুদ্ধবিধ্বস্ত লেবাননে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা!

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
যুদ্ধবিধ্বস্ত লেবাননে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা!
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। ১৪ মাস ধরে চলা লেবাননের এই সংঘাত অবসানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত বাসিন্দারা। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে ঘোষণা দেয়ার পর বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরেই দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন স্বস্তি ও উচ্ছ্বাস নিয়ে আপন নীড়ে ফিরতে শুরু করেন।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের ঢল দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ের প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়ি-ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আপনাদেরকে নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তুপের ওপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী