ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

শীতে ঘর উষ্ণ রাখতে যেমন হবে অন্দরসজ্জা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৪:১৭ পূর্বাহ্ন
শীতে ঘর উষ্ণ রাখতে যেমন হবে অন্দরসজ্জা
শীতের চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। শীতকালে বাইরের আবহাওয়ার থেকে ঘরে অনুভূত হয় জমাট ঠান্ডা। আর ঘরের ঠান্ডা কমাতে কিছুটা বাড়তি পদক্ষেপের প্রয়োজন পড়ে। বাজারে বর্তমানে বেশ কম দামেই হিটার পাওয়া যায়। তাই যে কেউ ঘর গরম রাখতে রুম হিটার ব্যবহার করতে পারেন। হিটার ব্যবহারে কিছুটা বাড়তি খরচ হলেও তা শতভাগ আরাম দেয়। এছাড়াও কিছু উপায় অবলম্বন করা যায় যা রুম হিটার ছাড়াই ঘর গরম রাখতে ভূমিকা রাখে। এবার রুম হিটার ছাড়াই ঘর কিভাবে উষ্ণ রাখা যায় তার কিছু সহজ কৌশল চলুন জেনে নেই-

সূর্যের আলো ঢোকার ব্যবস্থা

যখন রোদ উঠে তখন জানালার খুলে দিন। যাতে করে সেই রোদের তাপটা ঘরে প্রবেশ করে।  আর যদি সম্ভব হয় জানালার পাশে একটা আয়না রাখুন। কারণ আয়নায় লাগা প্রতিফলিত তাপ ঘরকে বেশ উষ্ণ রাখবে।

পর্দার ব্যবহার

শীতে ঘরে ভারী, জমকালো ও উজ্জ্বল রঙের পর্দা ব্যবহার করুন। যা ঘরের উষ্ণতা বজায় রাখবে। তাই শীতকালে পর্দায় পরিবর্তন আনুন যা ঘরকে নতুন করে সৌন্দর্যের পাশাপাশি উষ্ণতা দেবে। 

ঘরে আলোর ব্যবস্থা

শীতকালে ঘরের উষ্ণতা বজায় রাখার জন্য ঝাড়বাতি, ল্যাম্প, হলুদ বাল্ব, কিংবা ছোট ছোট স্টারলাইট ঘরে লাগান। এ ধরনের লাইটগুলো ঘরকে বেশ উষ্ণ রাখে।

কার্পেটের ব্যবহার

ঘরের মেঝেতে উজ্জ্বল রঙের কার্পেট বিছান। কারো শীতকালে ঘরের মেঝে মাত্রাতিরিক্ত ঠাণ্ডা থাকে। আরে ঠাণ্ডা এড়াতে ঘরে লম্বা এবং বড় সাইজের কার্পেট বিছানো যায়। 

ঢেকে রাখুন দেয়াল

শীতকালে দেয়াল  তাপ ধরে রাখতে পারেনা এবং খুব দ্রুত ঠাণ্ডা হয়ে যায়।  তাই আমরা চাইলে দেয়ালের  শতরঞ্জি কিংবা কার্পেট লাগাতে পারে। আর না হয় কাঠের ফ্রেমে বাঁধানো কোন ছবি কিংবা কোন বড় সাইজের আয়না ঝুলিয়ে দিন । যা বাতাস প্রবেশ আটকাবে। 

মোমবাতি রাখুন

ঘরের উষ্ণ আমেজ পেতে একটি  মোমবাতি জ্বালিয়ে দিন। আর এখন অনেক সুগন্ধযুক্ত মোমবাতি কিনতে পাওয়া যায় এতে করে ঘরের উষ্ণতার সাথে ঘরের স্নিগ্ধতাও বজায় থাকে। তাই শীতের উষ্ণতা একটি মোমবাতি জ্বালিয়ে দিন। 

বিছানায় বাড়তি উষ্ণতা

শীতকালে বিছানা হয়ে থাকে বেশ ঠাণ্ডা। তাই বিছানায় উজ্জ্বল রঙের  (যেমন লাল নীল হলুদ সবুজ) ভারী চাদর এবং অতিরিক্ত কয়েকটি বালিশ/ কুশন রাখুন। এতে করে বিছানায় অন্তরঙ্গতা বাড়বে ও তাপমাত্রা বেশি উষ্ণ থাকবে। এছাড়াও আর একটু বাড়তি উষ্ণতা চাইলে বিছানার সাইডে কনট্রাস্ট করে একটা শ্রাগ রাখা যায়। যা বাড়তি উষ্ণতার সাথে বাড়তি সৌন্দর্য দিবে। 

ফুটন্ত পানির পাত্র

ঘরের একটি নির্দিষ্ট স্থানে ফুটন্ত পানির পাত্র রেখে দিন। যা ঘরকে গরম ভাব দিবে। কাল রাতে শোবার আগে রাখলে বেশ আরাম পাওয়া যাবে।  তবে এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। 

অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার

অ্যালুমিনিয়াম ফয়েল হল তাপ রক্ষার পরিবাহক। অ্যালুমিনিয়াম ফায়েল শীতের উষ্ণতায় অন্যতম কার্যকরী ভূমিকা পালন করে। শীতকালে রান্নাঘরে চুলার আশেপাশে ফয়েল পেপার  লাগিয়ে দিন। ওয়ালপেপার ঘরের তাপ বৃদ্ধিতে সাহায্য করে এবং ঘরকে উষ্ণ রাখে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন