ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১২:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১২:০৪:৩০ অপরাহ্ন
দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না
শাকিব খান-আমিন খান দু’জনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড! এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের!শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালিখি করেন। কালেভদ্রে দু-একটি টিভিসি-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষনীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন।এদিকে, বহুবছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।


দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা