ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি ইরানের

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১১:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১১:২৯:৪৬ পূর্বাহ্ন
ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি ইরানের
ইরানে চালানো ইসরায়েলি হামলাগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইরান। শনিবার (২৬ অক্টোবর) ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তেহরানের দাবি অনুযায়ী, এ হামলায় দু-একটি স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী তেহরান ছাড়াও খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক স্থাপনাগুলোতে হামলা প্রতিহত করার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইরান।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেলআবিবের ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইরানে চালানো সামরিক অভিযানের তদারকি করেন। আইডিএফের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কমান্ড সেন্টারে নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং সেনাপ্রধানসহ সরকারের শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে হামলার খুঁটিনাটি পর্যবেক্ষণ এবং সেনাদের নির্দেশনা দেওয়া হয়।

আইডিএফ দাবি করেছে, তারা ইরানে সীমিত পরিসরে অভিযান চালিয়েছে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। চলতি মাসের শুরুর দিকে ইরান ইসরায়েলে প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপ করেছিল। পাশাপাশি ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পর হিজবুল্লাহ ও হুতিসহ বিভিন্ন ইরান-সমর্থিত গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে এবং তেলআবিব পাল্টা প্রতিক্রিয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা