ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দেশের পরিস্থিতিতে নিজের ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী!

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:৩৮:৩০ অপরাহ্ন
দেশের পরিস্থিতিতে নিজের ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী!
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন আর বড় পর্দায় নিয়মিত নন। অভিনয় ছেড়ে রেস্টুরেন্ট ব্যবসা এবং সামাজিক ইস্যু নিয়ে সোচ্চার থাকার মধ্যেই সীমাবদ্ধ তার ব্যস্ততা। রাজধানীর বিভিন্ন স্থানে তার চালু করা রেস্টুরেন্ট ‘চাপওয়ালা’ বেশ পরিচিতি পেলেও সাম্প্রতিক দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই অভিনেতা।

বুধবার (২৭ নভেম্বর) আশুলিয়ার ইপিজেড শিল্প এলাকায় নিজের নতুন রেস্টুরেন্ট শাখার উদ্বোধনকালে একটি ভিডিওবার্তায় ওমর সানী জানান, বর্তমান পরিস্থিতি আগে বুঝতে পারলে হয়তো ব্যবসায় নামতেন না। তিনি বলেন, “প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি। ইপিজেড এলাকায় রেস্টুরেন্ট চালু করলাম, অথচ সেখানেই চলছে অশান্তি। পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশের তৎপরতা—সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। ঢাকা শহর তো আন্দোলনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বরাবরই সোচ্চার ওমর সানী। এ নিয়ে তার চুপ থাকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তার জবাবে তিনি বলেন, “আমার জায়গা থেকে প্রতিবাদ সবসময় করেছি। তবে চারদিকে যা চলছে, তা দেখে দিন দিন অসহায় লাগছে।”

পরিবার নিয়ে কথা বলতে গিয়ে ওমর সানী জানান, তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গুঞ্জন রয়েছে, তারা সেখানে স্থায়ী হতে পারেন। এ প্রসঙ্গে সানী বলেন, “আমার পরিবার অনেকবার বলেছিল বিদেশে স্থায়ী হতে। কিন্তু আমি দেশের মাটি ছেড়ে যেতে পারিনি। এখানেই থাকতে চেয়েছি। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দেশের প্রতি এই ভালোবাসা যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে।”

সবকিছুর মধ্যেও দেশের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে অভিনেতা আরও বলেন, “এই দেশের কারণেই আমি আজকের ওমর সানী। কিন্তু দেশের বর্তমান অবস্থা আমার মনোবল দুর্বল করে দিচ্ছে। তবু আশা রাখি, পরিস্থিতি বদলাবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে