ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইসকন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:৫৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:৫৭:৪৪ অপরাহ্ন
বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইসকন
বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার কর্মকাণ্ডের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চারু চন্দ্র দাস বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের জন্য ইসকন দায়বদ্ধ নয়।”

তিনি আরও জানান, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতিতে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) আর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তার কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত এবং ইসকনের কার্যক্রমের সঙ্গে সম্পর্কহীন।

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, “এ ঘটনায় যারা প্রকৃত অপরাধী, তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু ইসকনকে এর সঙ্গে জড়ানো পুরোপুরি অন্যায়। ইসকন নিষিদ্ধের দাবিও অযৌক্তিক।”

এর পাশাপাশি, তিনি সবার প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা