ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৩:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৩:২৭:৩০ অপরাহ্ন
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নয় দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ‘বাদামতলা’ পয়েন্টে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। তিনি বলেন, “দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে দ্রুত এসব দাবি বাস্তবায়ন করতে হবে।”

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো– কর্মচারি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা; ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড নির্ধারণ করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা; আগের মতো ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা; টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা; চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে তিন বছর বর্ধিত করে ৬২ বছর নির্ধারণ করা ইত্যাদি।

কর্মসূচিতে দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে এক যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানানো হয়। মহাসমাবেশে সচিবালয়ের সকল কর্মচারীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নেতাগণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা