ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি: শিবির সভাপতি

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি: শিবির সভাপতি
বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৪-এর আন্দোলনে শহীদ হওয়া ২ হাজার ছাত্র-জনতার সঠিক তথ্য তাদের কাছে নেই। তিনি বলেন, "অস্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আমাদের স্বপ্ন হল, একটি নতুন বাংলাদেশ গড়বো, যেখানে মানুষ ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে এবং জীবনযাপন করবে।"

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জুরুল ইসলাম।

তিনি আরও বলেন, "৭১ সাল থেকে বর্তমান পর্যন্ত যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, তারা নিজেদের স্বার্থে কাজ করেছেন, কিন্তু জাতির সামগ্রিক উন্নয়নে তেমন ভূমিকা পালন করেননি। জাতি কেন পিছিয়ে আছে, সেটা নিয়ে তারা কখনো কাজ করেননি। আসুন, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে সচেতন হই।"

তিনি চট্টগ্রামের ইসকন এবং ঢাকায় ছাত্রদের মধ্যে উত্তেজনা সৃষ্টির ঘটনাকেও আধিপত্যবাদীদের সৃষ্টি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "আমরা নিজেদের প্রস্তুত রাখতে চাই, যাতে এসব আগ্রাসনের মোকাবিলা করতে পারি।"

মঞ্জুরুল ইসলাম আরো বলেন, "আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট। এটি আধিপত্যবাদীদের সৃষ্টি, যারা জাতির উন্নতির পথে বাধা সৃষ্টি করছে।"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ এবং ছাত্র শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর