ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

কয়জন হাসনাতকে মারবেন, প্রশ্ন সারজিসের

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৫:১৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৫:১৭:২০ অপরাহ্ন
কয়জন হাসনাতকে মারবেন, প্রশ্ন সারজিসের
এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি এই প্রতিক্রিয়া জানান যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাপা দেয়ার ঘটনায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ফেসবুকে এক পোস্টে সারজিস আলম বলেন, “চট্টগ্রাম থেকে গতকাল রাতে অন্য গাড়িতে ঢাকা ফিরলাম। পথে হাসনাতকে কুমিল্লায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি, কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে আবারও তার গাড়িতে পেছন থেকে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এগুলো ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? ১৯৭১ সালে যখন একটিকে মরতাবরণে পাঠানো হয়েছিল, তখন সেই জায়গায় একজন দাঁড়িয়ে গিয়েছিল! আর কখনো পিছু হটেনি। ঠিক তেমনি এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যাবে। এই নতুন বাংলাদেশের পথ অবরুদ্ধ করতে সাহস করবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়; আমরা মরতে শিখে গেছি।”

হাসনাত আব্দুল্লাহ নিজেও জানান, বৃহস্পতিবার সকালে তার গাড়িতে দুবার আঘাত করা হয়েছে, একবার মাতুয়াইলে এবং একবার গুলিস্তানে। এই ঘটনাগুলো তিনি সন্দেহজনক মনে করছেন। তিনি বলেন, “ঘটনাগুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এখন পুলিশ এগুলো তদন্ত করে বের করবে।”

এছাড়া, বুধবার চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত ও সারজিস আলমের গাড়িবহরকে একটি ট্রাক আঘাত করে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা