ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৫:২০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৫:২০:০০ অপরাহ্ন
ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চলতি মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে রুশ বাহিনী এ হামলা চালায়, যার ফলে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এ ঘটনায় দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জেরমান গালুশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “শত্রুপক্ষ আবারও আমাদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।” হামলার সময় ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার কাজ করেছে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রভাব রাজধানী কিয়েভসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন ওডেসা, ডিনিপ্রোপ্রেট্রোভস্ক ও ডোনেস্ক অঞ্চলে পড়েছে।

ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো মেরামতের জন্য প্রকৌশলীরা কাজ শুরু করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, হামলায় প্রায় ১০০ আক্রমণাত্মক ড্রোন এবং ৯০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রাশিয়া, তার পক্ষ থেকে দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানোর প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলার জবাবে ৯০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ১০০টি ড্রোন দিয়ে এই আক্রমণ করা হয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী