ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘ইসকনের অনুমোদনই নেই, তাকে নিষিদ্ধ করার কী আছে’

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৫:৩২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৫:৩২:১৯ অপরাহ্ন
‘ইসকনের অনুমোদনই নেই, তাকে নিষিদ্ধ করার কী আছে’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, "ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?" তিনি এই মন্তব্য করেন আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে কে. আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, "সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না এবং বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না।"

তিনি আওয়ামী লীগ সরকারকে সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও সে ছাড় পাবেনা।" তিনি আরও বলেন, "দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে, কারণ শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেননি।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আকরাম আলী। এতে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুম প্রমুখ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা