ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বিশেষ অভিযানে কুকি-চিনের ১৭৯ সদস্য গ্রেফতার: আইএসপিআর

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৫:৫২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৫:৫২:৫৬ অপরাহ্ন
বিশেষ অভিযানে কুকি-চিনের ১৭৯ সদস্য গ্রেফতার: আইএসপিআর

বান্দরবানের পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত ৮ মাসে কুকি-চিন ন্যাশনাল আর্মি - কেএনএ ১৭৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান বৃহস্পতিবার ২৮ নভেম্বর, এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি আরও জানান, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সেনাবাহিনী এ বিশেষ অভিযান চালিয়ে কেএনএর ১৭৯ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। এই সময়ের মধ্যে, কেএনএ’র অতর্কিত হামলায় ৭ সেনাসদস্য শাহাদতবরণ করেন।

কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, সেনাবাহিনী অভিযানে ৬০টি সচল আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। তিনি আরও জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানগুলোতে সেনাবাহিনী ২২৮ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১ হাজার ৩২৮ জনকে গ্রেফতার করেছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্নেল ইন্তেখাব বলেন, যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে, সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা