ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

বচ্চন পদবি ‘বাদ’ দিলেন ঐশ্বরিয়া রায়!

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৬:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৬:০৮:২৪ অপরাহ্ন
বচ্চন পদবি ‘বাদ’ দিলেন ঐশ্বরিয়া রায়!
বলিউডে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন থামছেই না। কখনো এই গুঞ্জন মিলিয়ে যায়, আবার কখনো নতুন করে ডানা মেলে। সম্প্রতি ঐশ্বরিয়া রাইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তার নাম থেকে 'বচ্চন' পদবি অনুপস্থিত থাকার বিষয়টি নতুন করে আলোচনায় জায়গা করে নিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামের একটি সেশনে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। অনুষ্ঠানের বিভিন্ন ঝলক ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে তার বক্তব্য দেয়ার ভিডিওতে পেছনের স্ক্রিনে শুধুমাত্র 'ঐশ্বরিয়া রাই' নামটি দেখা গেছে।

নেটিজেনদের নজর এড়ায়নি এই ঘটনা। কারণ, বিয়ের পর থেকে ঐশ্বরিয়া 'বচ্চন' পদবি ব্যবহার করছিলেন। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি গুঞ্জনই সত্যি?

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল চিরচেনা গ্ল্যামারে মোড়া। নীল গাউনের সঙ্গে তার সফট কার্ল করা খোলা চুল ও স্মোকি আই মেকআপ নজর কেড়েছে ভক্তদের। কিন্তু পেছনের স্ক্রিনে 'বচ্চন' পদবি না থাকার বিষয়টি এই সাজের মধ্যেও আলাদা করে দৃষ্টিগোচর হয়েছে।

এদিকে, নভেম্বর মাসে মেয়ের জন্মদিন ও ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেক বচ্চন কোনো শুভেচ্ছা জানাননি। তবে নিজের সিনেমা 'আই ওয়ান্ট টু টক' এর প্রচারণার সময় তিনি ঐশ্বরিয়ার প্রশংসা করেছিলেন মেয়েকে যত্ন নিয়ে বড় করার জন্য।

এর মধ্যে আরও একটি খবর এসেছে, ঐশ্বরিয়া রাই বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন। তবে এই বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা তুঙ্গে। বচ্চন পরিবারের নীরবতাও এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু