ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কুয়েটের সাবেক সহ–উপাচার্যসহ দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৬:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৬:৪২:২৫ অপরাহ্ন
কুয়েটের সাবেক সহ–উপাচার্যসহ দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক সহ–উপাচার্য সোবহান মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পিন্টু চন্দ্র শীলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত কুয়েটের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ বৃহস্পতিবার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপরেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, দেবাশিস মণ্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জি এম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মেহেদী হাসান রাজন এবং অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

আনিছুর রহমান ভূঞা বলেন, ‘‘সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে মোট নয়জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।’’ এ ছাড়া কুয়েটের সাবেক উপাচার্য মিহির রঞ্জন হালদার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার পদত্যাগ করার ইচ্ছা জানিয়ে আবেদন করেছেন। তবে তাঁদের বিষয়ে সিন্ডিকেটে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অভিযোগ প্রসঙ্গে সাবেক সহ–উপাচার্য সোবহান মিয়া বলেন, ‘‘বুধবার রাতে বরখাস্তের চিঠি হাতে পেয়েছি। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি যাচাই করব এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’’


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা