ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জয়ন্তিকা এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন
জয়ন্তিকা এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল
ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের ভোগান্তি চরমে। প্রতিটি ট্রেন ছাড়ছে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা দেরিতে। এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেস্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনও কাটেনি। ফলে প্রতিটি ট্রেনই কমলাপুর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

 শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেললাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।দায় স্বীকার করে কমলাপুর লেস্টেশনের দায়িত্বরত মাস্টার জানিয়েছেন, শিডিউল নিয়ে দ্রুত কাজ করা হবে। আজকের মধ্যে সব বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে। এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে এবং রেল মন্ত্রণালয় ১০ সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। শনিবার থেকে শুরু করেছে কমিটি।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা