ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নারীর প্রতি সহিংসতার ৬০ শতাংশই শিশু

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৩:৩২ পূর্বাহ্ন
নারীর প্রতি সহিংসতার ৬০ শতাংশই শিশু
নারীর প্রতি সহিংসতার শতকরা ৬০ ভাগ ঘটনার শিকার হয় শিশুরা। এসব ঘটনায় শাস্তির উদাহরণও সামান্য। দেশে নারীদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিচারহীনতার এ সংস্কৃতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে বর্তমান সরকার এই সংস্কৃতির ইতি টানতে চায় বলে জানিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।দেশে ধর্ষণের শিকার প্রতি ৫ জনের ৩ জনই শিশু। গত ৯ বছর ধরে হওয়া ১০ হাজারের বেশি মামলা বিশ্লেষণ করে ভয়াবহ এ তথ্য সামনে এসেছে।তবে পরিসংখ্যান বলছে, অভিযুক্তদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ বিচারের সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া ৬৯ শতাংশ মামলায় বিভিন্ন মহলের চাপের অভিজ্ঞতা লাভ করেন সহিংসতার শিকার ব্যক্তি ও পরিবার।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাজধানীর মিরপুরে হওয়া এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

উন্নয়নকর্মী রুমা সুলতানা বলেন, ‘গত ৯ বছরে ঘরের অভ্যন্তরে নারীর প্রতি সহিংসতার হার ৯ শতাংশ বেড়ে ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে ২৪ দশমিক ৫০ শতাংশ নারী নিজেদের অনিরাপদ বলে দাবি করছেন।’নারী ও শিশুর প্রতি নির্যাতনকে সভ্যতার নিকৃষ্টতম অপরাধ হিসেবে চিহ্নিত করছেন অধিকারকর্মী শাহীন আনাম।তবে বর্তমান সরকার নারীদের প্রতি সহিংসতা রুখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন।তিনি বলেন, ‘যারা নানান সামাজিক কারণে আইনগত সহযোগিতা চাইতে পারছে না, তারা আমাদের কাছে সে আইনি সহায়তা পেতে পারেন। এছাড়া যারা পারিবারিক সহিংসতা ও শারীরিক হেনস্তার শিকার তারাও আমাদের কাছে আইনি সহায়তা পেতে পারেন।’চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা