ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

পর্যটকদের বড় সুখবর দিলো সৌদি আরব

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:৫৬:২০ পূর্বাহ্ন
পর্যটকদের বড় সুখবর দিলো সৌদি আরব
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ২০২৫ সাল থেকে পর্যটকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এই ব্যবস্থার বাস্তবায়ন তত্ত্বাবধান করবে। তাদের লক্ষ্য ২০২৫ সালে দেশটিতে ১২ কোটি ৭০ লাখ পর্যটককে আনা। ধারণা করা হচ্ছে, এতে পর্যটন খাত থেকে ৩৪৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায় করতে পারবে সৌদি।সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি সরকার। গত বছর সৌদির মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করা হয়।
 
এ ট্রানজিট ভিসায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগ থাকছে। এছাড়াও এ ভিসা দিয়ে মদিনায় মসজিদে নববী পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করা যায়।গত বছর ১০ কোটিরও বেশি পর্যটক সৌদি ভ্রমণ করে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বের সেরা ১০টি ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে থাকার লক্ষ্যে তারা কাজ করছে।সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত সৌদিতে স্থানীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ কোটি পর্যটক ভ্রমণ করেছে। যা দেশটির বেসরকারি খাতের বৃদ্ধিকে সমর্থন করছে এবং তেল বহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে। ২০২৪ সালে মোট ১২ কোটি পর্যটক আসবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী