ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন
ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের
ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলার পর নতুন করে হুঁশিয়ার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নীতিনির্ধারণের সঙ্গে জড়িত কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাতভর তুমুল হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এর কয়েক ঘণ্টা পরেই নতুন করে হুঁশিয়ার বার্তা দেন পুতিন।তিনি বলেছেন, মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাবেই এই আক্রমণ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে ব্লাকমেইলের কড়া জবাব দেওয়া হবে।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এই হামলার জবাব দিতেই ইউক্রেনে গতকাল রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে ইউক্রেনের অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  পুতিন বলেছেন, এই হামলায় ৯০টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। যার মধ্যে ওরেশনিক ক্ষেপণাস্ত্রও আছে। 

এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন গত সপ্তাহে জানান, ক্ষেপণাস্ত্রটি ম্যাক ১০ (শব্দের গতির দশ গুণ), অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার গতিতে চলে। বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই।

এ ছাড়া রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন, ওরেশনিক সম্ভবত মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,৫০০ থেকে ৩,০০০ কিলোমিটার (১,৫৫০-১,৮৬০ মাইল) এবং সম্ভবত ৫,০০০ কিলোমিটার (৩,১০০ মাইল) পর্যন্ত প্রসারিত হতে পারে অর্থাৎ সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা