ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

কয়েল থেকে বাসে আগুন, নিহত হেলপার

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১১:৪৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:৪৫:৫০ পূর্বাহ্ন
কয়েল থেকে বাসে আগুন, নিহত হেলপার
খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এ সময় আগুনে বাসের ভেতরে পুড়ে মারা গেছে মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার। সে গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। বৃহস্পতিবার মধ্যরাতে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহণ শ্রমিকরা।সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহণের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিল। মশার কয়েল থেকে রাত ২ টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে।

পরিবহণ শ্রমিকরা জানায়, বাসের অনেক হেল্পার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, ‘রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহণের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ