ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শারীরিক প্রয়োজনীয়তাই জীবনের সব নয়: এআর রাহমান

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১১:৪৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:৪৯:০৮ পূর্বাহ্ন
শারীরিক প্রয়োজনীয়তাই জীবনের সব নয়: এআর রাহমান
অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমান ও সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সংসার জীবনের গতি থমকে দাঁড়ালেও তারা এখন ভিন্ন পথে হাঁটছেন। জীবনের তাল কেটে গেল এ অস্কারজয়ী সংগীতশিল্পীর। জীবন-সংসারের গতি থমকে দাঁড়িয়েছে তাদের জীবনে। ইতোমধ্যে এ দম্পতির বিচ্ছেদের খবর জেনে গেছেন ভক্ত-অনুরাগীরাও। কী কারণে বিচ্ছিদের পথে হাঁটছেন এ দম্পতি, সে কথা আমাদের সবার জানা। এক সাক্ষাৎকারে অবসাদ আমাদের ঘিরে থাকে, যৌনতার মতো শারীরিক প্রয়োজন মেটানোই সব নয় বলেও জানিয়েছেন এ সুরকার।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অস্কারজয়ী সুরকার এআর রাহমান ও সায়রা বানু। শিল্পীর স্ত্রী সায়রা বানুর আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। দাম্পত্যে তিক্ততার জন্যই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।  এ খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় বিস্তর আলোচনা। এবার মানসিক স্বাস্থ্যে সুরের ভূমিকা নিয়ে কথা বললেন এআর রহমান। 

সংগীতের মূর্ছনায় সারতে পারে বহু ক্ষত। মনের মধ্যে বাস করা অসুরও বদলে যায় সংগীতের সুরে। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই দাবি করেন এআর রহমান। সংগীত বেশ কিছু ক্ষেত্রে ওষুধের কাজ করতে পারে। এ সুরকার বলেন, আমাদের অনেকেরই আজকাল মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। অবসাদ গ্রাস করে প্রায়শই। আমাদের সবার মধ্যেই শূন্যতা কাজ করে। কখনো গল্প শুনে, কখনো দর্শন পড়ে, আবার কখনো ওষুধ খেয়ে এই শূন্যতা দূর করা যায়। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানো কখনই সব নয়। জীবনের পরিধি এর থেকেও অনেক বড়। কিন্তু সংগীত মনে শান্তি জোগাতে সক্ষম।

এআর রহমান এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন। একটা সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল তার। শিল্পীর পাশে ছিলেন তার প্রয়াত মা। তার সঙ্গে কথা বলেই কোনো রকমে এ ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়েছিলেন, পুরোনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রহমান।সেই সাক্ষাৎকারে এআর রহমান বলেছিলেন— অন্যের জন্য বাঁচলে, আত্মহত্যার মতো ভাবনা মাথায় আসে না। আমার মায়ের থেকে পাওয়া সেরা পরামর্শ এটিই। অন্যের জন্য বাঁচার অর্থ, আপনি স্বার্থপর নন। তার মানে, জীবনেরও অর্থ রয়েছে। এই পরামর্শকে আমি খুবই গুরুত্ব দিয়েছিলাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা