ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এই শীতে ওজন কমাতে ও শরীর গরম রাখতে কী খাবেন?

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১১:৫৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১১:৫৬:২১ পূর্বাহ্ন
এই  শীতে ওজন কমাতে ও শরীর গরম রাখতে কী খাবেন?
শীতে আপনি কী খাচ্ছেন, তার উপরে অনেকটাই নির্ভর করে আপনার শরীরে মেটাবলিজম রেট কেমন হবে। সাধারণত মানব শরীরের মেটাবলিজম রেট বাড়লে ওজন নিয়ন্ত্রণে থাকে।তাই শীতে ওজন কমাতে চাইলে অবশ্যই মেটাবলিজম বাড়াবে এমন খাবার পাতে রাখা জরুরি। একই সঙ্গে এমন কিছু খাবার আছে, যা শীতে শরীর গরম রাখতেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক শীতে ওজন কমাতে ও শরীর গরম রাখতে কী কী খাবেন-

আদাঃ শীতে আদা খেলে আপনি বিভিন্ন ভাবে উপকার পাবেন। খাবার হজম করতে সাহায্য করে আদার রস। এছাড়াও আদার মধ্যে এমন উপকরণ আছে যা শরীর গরম রাখে শীতকালে।এর পাশাপাশি সর্দি-কাশির সমস্যা থাকলে আদা দিয়ে চা খেলে কিংবা আদা, লেবুর রস, মধু, গোলমরিচ, লবঙ্গ, তুলসি পাতা গরম পানিতে জ্বাল দিয়ে খেলে গলা ব্যথা, অন্যান্য অস্বস্তি কমবে।প্রচণ্ড সর্দি লেগে বুকে কফ জমে গেলে তা কমাতে সাহায্য করে এই পানীয়। আদা কিন্তু মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতেও দারুণভাবে সহায়ক।গাজর, বিটরুট, মুলা, মিষ্টি আলু- এসব শাকসবজি মূলত শীতেই বাজারে কিনতে পাওয়া যায়। এই শাকসবজিগুলো খেলে অনেক উপকার মিলবে। পাশাপাশি শরীরের মেটাবলিজম রেটও বাড়বে। ফলে অতিরিক্ত ফ্যাট বার্ন হয়ে ঝরে যাবে।আর মেদ ঝরে গেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন। এসব শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও নানা ধরনের পুষ্টি উপকরণ। এসব শাকসবজি শীতকালে খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সহজে কোনো অসুখ ও সংক্রমণ হবে না।

তিলের বীজঃতিল খাওয়া এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর শীতকালে যদি তিলের বীজ খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। গরম ভাতের সঙ্গে তিল বাটা খেতে যেমন স্বাদ লাগে, তেমনই এর গুণও অনেক।বিভিন্ন নিরামিষ পদ রান্নার পর উপর থেকে তিলের বীজ ছড়িয়ে দিলে, ভাজাভুজিতে তিলের বীজ দিলে খাবারে স্বাদ যেমন আসে, তেমনই উপকারও অনেক। প্রোটিন, মিনারেলস ও হেলদি ফ্যাট সমৃদ্ধ তিলের বীজ খেতে পারলে সার্বিকভাবে ভালো থাকবে স্বাস্থ্য।শীতকালে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক। তার মধ্যে অন্যতম স্বাস্থ্যকর হলো পালংশাক। এছাড়া আছে ক্যাপসিকাম। শীতের দিনে পালংশাক ও ক্যাপসিকাম খেলে আপনার দৈহিক তাপমাত্রা সঠিক মাত্রায় বজায় থাকবে। এছাড়া মেটাবলিজম রেট বাড়বে। ফলে কমবে ওজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা