ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: অধ্যাপক মুজিবুর রহমান

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১২:১৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১২:১৯:৩৩ অপরাহ্ন
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: অধ্যাপক মুজিবুর রহমান
নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ।শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।আওয়ামী লীগ সরকার গণেন্ত্রের বড় শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিনত হয়েছে।
 
এ সময় আওয়ামী লীগের ভুলের জন্য তাদের তওবা করারও আহ্বান জানান জামায়াত নেতা।সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন কারছে। কোরআন হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না বলেও মন্তব্য করেন তিনি। 
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না