ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রযুক্তির কারসাজিতে এবার পরিচালনায় ক্যাটরিনা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০১:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০২:৪৩:৩১ অপরাহ্ন
প্রযুক্তির কারসাজিতে এবার পরিচালনায় ক্যাটরিনা
অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন হিন্দি সিনেমার অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি ঠিক কী করছেন? বলিউডের কারো কাছে এর কোনো সদুত্তর নেই। সোশাল মিডিয়া বলছে কখনও এই নায়িকা বিদেশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও সহশিল্পীদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা মিলছে। কিন্তু পেশাগত কোনো কাজে নেই তিনি।হিন্দুস্তান টাইমস লিখেছে- এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে টাইগার সিনেমার নায়িকা ক্যাটরিনার কণ্ঠে শোনা যাচ্ছে তিনি শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করতে চলেছেন। নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি।

শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য। ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে তার অভিনীত সিনেমার দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনার কাছ থেকে। তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার।

চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে শেষ দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি। আগামী বছরে এই নায়িকাকে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় পর্দায় দেখা যাবে বলে অনেক আগে শোনা গিয়েছিল। এসব সিনেমার শুটিং শুরুর খবর এখনো আসেনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে