ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আল হিলাল ছাড়ার পর নেইমারের সম্ভাব্য গন্তব্য যে তিন ক্লাব

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:০৫ অপরাহ্ন
আল হিলাল ছাড়ার পর নেইমারের সম্ভাব্য গন্তব্য যে তিন ক্লাব
সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর থেকে বেশিরভাগ ইনজুরিতে কেটেছে নেইমারের সময়টা। চোটে এক বছর মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে ফেরেন মাঠে। তবে কামব্যাক করার দ্বিতীয় ম্যাচে নেমে আবারো চোট পান তিনি। তার এই  ঘনঘন চোট পাওয়ায় খুশি নয় তার ক্লাব আল হিলাল ম্যানেজমেন্ট।

গুঞ্জন আসছে, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিতে পারে তারা।আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। ফলে আগামী বছরের জন্য তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সংবাদমাধ্যমের খবর মতে, বারবার চোটে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি না-ও করতে পারে আল হিলাল।

তাই মেয়াদ শেষের আগেই নেইমারের সাথে চুক্তি বাতিল করতে পারে ক্লাবটি। যদি শেষ পর্যন্ত নেইমার ও আল হিলাল চুক্তি বাতিল করতে সমর্থ হয়, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে তিন ক্লাব। নেইমারের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে প্রথমে উঠে আসছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের নাম। এই ক্লাবেই পেশাদার ফুটবল শুরু হয়েছিল এই ব্রাজিলিয়ানের।

ক্লাবটির হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করার পাশাপাশি কোপা লিবার্তাদোরেস সহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি৷ পাঁচ মৌসুম কাটানোর পর ২০১৩ সালে তিনি যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে রেকর্ড দামে যোগ দেন পিএসজিতে। গত বছর যোগ দেন আল হিলালে। 
এছাড়া, নেইমারও সান্তোসে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন সময়। বারবার তাকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতিও।

নেইমারের আরেক সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবে তার এক সময়ের বার্সা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ খেলেন। তার ওপর আবার সম্প্রতি মায়ামিতে ব্রাজিলিয়ান তারকার বিলাসবহুল বাড়ি কেনার খবর সেই সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে। তাই হয়তো আল হিলাল ছাড়ার পর মায়ামিতে দেখাও যেতে পারে তাকে।  

নেইমারে আরেক সম্ভাব্য ঠিকানা হতে পারে তার পুরনো ক্লাব বার্সেলোনা। এই ক্লাবে তিনি মেসি ও সুয়ারেজের সাথে মিলে একটি শক্তিশালী ত্রয়ী গড়ে তুলেছিলেন। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ আরো বেশ কয়েকটি ট্রফি জিতেছেন তিনি। তবে এক্ষেত্রে বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি নেইমার তার বেতন হ্রাস করে সেক্ষেত্রে হয়তো কাতালান ক্লাবটির হয়ে আবারো মাঠ মাতাতে দেখা যেতে পারে তাকে। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী