ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৩৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৩৯:০০ পূর্বাহ্ন
অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা
স্বেচ্ছামৃত্যুর বৈধতাদানে উত্থাপিত এক বিলে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের বেশিরভাগ সংসদ সদস্য। শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ভোটাভুটিতে ৩৩০ জন এমপি বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৭৫ জন। এর মধ্য দিয়ে হয়তো অচিরেই স্বেচ্ছামৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে দেশটিতে। চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বিলটি পাস হলে স্বেচ্ছায় মৃত্যুপ্রত্যাশী ব্যক্তিরা নিজেদের মৃত্যু কার্যকরে সহায়তা নিতে পারবেন চিকিৎসকের।তবে যে কেউ চাইলেই এটি করতে পারবেন না। শুধু যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন।ব্রিটিশ এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। তিনি বলেন, স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে, সেটি তৈরি করতে হয়তো আরও দুই বছর সময় লাগবে।

৩৩০/২৭৫ ভোটে সমর্থন পায় স্বেচ্ছামৃত্যুর বিল। শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে অনুষ্ঠিত হয় এ ভোট।বিলটির সমর্থনকারীদের যুক্তি হলো, এটি অসুস্থ ব্যক্তির কাছে তার অসুস্থতার যন্ত্রণা থেকে বাঁচার এবং শান্তিতে মৃত্যুবরণে সহায়ক। সেইসঙ্গে এটি ওই অসুস্থ ব্যক্তি কখন ও কীভাবে মারা যেতে চান, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ারও ক্ষমতা প্রদান করছে।
অপরদিকে, বিলটির বিরোধিতাকারীরা উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মনে হয়েছে, নিজেদের ভালোর জন্য নয়, বরং বিলটি পাস হলে অসুস্থ ও দুর্বল ব্যক্তিরা পরিবার এবং সমাজের জন্য বোঝা হওয়ার ভয়ে তাদের জীবন শেষ করতে এক ধরনের চাপ অনুভব করতে পারেন।এখন এই বিলটি কমিটি পর্যায়ে যাবে। সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন। এরপর হাউজ অব কমন্সের পাশাপাশি উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। অর্থাৎ, আগামী বছরের আগ পর্যন্ত এটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও অস্ট্রিয়ায় ২০১৫ সালে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিয়ে আইন পাস করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী