ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

যমনুায় নিখোঁজের ২১ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১২:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১২:১১:২৮ অপরাহ্ন
যমনুায় নিখোঁজের ২১ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যমনুা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল।।শনিবার (২৬ অক্টোবর) সকাল সারে ৯টায় যমুনা নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার দুপুরে শহরের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ। ফুটবল খেলা শেষে ৬ জন বন্ধু মিলে যমুনায় গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। দুজনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুর থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহীর ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ করলেও রাতে স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে তারা।

শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। এক পর্যায়ে নদীর ভিতর বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করে নিয়ে আসে ডুবুরি দল। এসময় নদী তীরে কান্নায় ভেঙে পড়ে জিহাদের স্বজন ও এলাকাবাসি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে