ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর থেকে শটগানসহ ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন
মোহাম্মদপুর থেকে শটগানসহ ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার এ সিটিটিসির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।এর আগে গত বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর থানার পাশে সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি সব ধরনের বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। এরপরও সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের আবুল কাশেম খান নামে এক ব্যক্তি তার লাইসেন্স করা পয়েন্ট-১২ বোর শটগানটি থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজের কাছে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি শটগান ও কার্তুজ উদ্ধার করে সিটিটিসি। পরে উদ্ধার করা শটগান এবং ৬৩ রাউন্ড কার্তুজ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স