ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি-জরিমানা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৯:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৯:০১:২৬ পূর্বাহ্ন
২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি-জরিমানা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি এবং জরিমানা হয়েছে। গত বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে র‌্যাগিংয়ে কয়েকজন নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রমাণিত অসদাচরণ ও অপরাধের দায়ে ছাত্র-শৃঙ্খলা বোর্ডের সভায় শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ব্যবসায় প্রশাসন অনুষদের তানভীরুল ইসলাম সিয়াম ও প্রিতম কারনকে ৩ সেমিস্টার, এই অনুষদের জুনায়েদ হোসাইন ও কৃষি অনুষদের ইউনুস খান ইফতিকে ২ সেমিস্টারেরজন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সৌরভ সরকার শাওন, জিহাদ হাসান জিম, গোলাম রাব্বি, মো. ওমর ফারুক, খালেদ মাহমুদ রূপক, খালিদ হাসান, ইসতিয়াক আহমেদ রিয়াদ, মো. জুনায়েদ আল হাবিব জিন্নাহ ও সাহিব আহমেদকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এএম জোবায়ের, মো. সোহেল ও সনাতন চন্দ্র রায়কে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও ৩ হাজার টাকা জরিমানা এবং ক্যাচিং মং মারমা, মিনহাজুল ইসলাম, মো. নূর মোহাম্মদ সরকারকে ৩ হাজার টাকা জরিমানা ও সুপেল চাকমাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

অফিস আদেশে জানানো হয়, সেমিস্টার বহিষ্কৃত শিক্ষার্থীরা কোনোভাবেই ক্যাম্পাসে এবং হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে না। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তহবিলে দণ্ড হিসেবে নির্ধারিত অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একতরফাভাবে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা