ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

২৪ ঘণ্টায় আরো ১০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:২০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:২০:১০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় আরো ১০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন।শনিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলটির সরকারি মিডিয়া অফিস বলছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরা আরো জানিয়েছে, গাজায় আবারো হামলা জোরদার করেছে ইসরাইল। বিশেষ করে গাজার উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় শহরকে টার্গেট করে অগ্রসর হচ্ছে দখলদার বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে। আর আহত হয়েছে আরো এক লাখ পাঁচ হাজার ৭০ জন।এদিকে লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী