ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়ার আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫১:৩৬ পূর্বাহ্ন
সিরিয়ার আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে চলে গেছে। যুক্তরাজ্যভিত্তিক নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) এসওএইচআর জানায়, কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহীরা বড় ধরনের সফলতা পেয়েছে। তারা আলেপ্পো শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেছে।

২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী আলেপ্পোতে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তবে এবার বিদ্রোহীরা আকস্মিক হামলার মাধ্যমে শহরের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছেছে। এতে করে আলেপ্পো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শহরে প্রবেশের প্রধান সড়কগুলো সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো বুধবার থেকে অভিযান শুরু করে। তারা সরকার-নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিতে থাকে এবং আলেপ্পো ও ইদলিব প্রদেশের কিছু অংশে প্রবেশ করে।

সরকারি বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে। এদিকে, আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। নতুন সামরিক সরঞ্জাম ৭২ ঘণ্টার মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমন করতে গিয়ে আসাদের সরকার গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়। এক দশকের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা