ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁস নিলেন স্বামী

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৬:৪১ পূর্বাহ্ন
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁস নিলেন স্বামী
ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (২৯ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে.নিহতের নাম রত্না বেগম (৩০)। তার স্বামীর নাম কামরুল ইসলাম (৩৫)। নিহত রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল একই উপজেলার বত্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।নিহতের পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে কামরুল ইসলাম শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ি পালগাঁও যান। রাতের খাবার শেষে তাদের প্রথম ছেলেকে নানির কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের অন্য একটি ঘরে ঘুমাতে যান।

রাত দশটার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে রত্নার রক্তাক্ত ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কামরুলের মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা