ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য
আকাশপথের টিকিট বাণিজ্যে অদৃশ্য সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। বিদেশগামী ফ্লাইটের টিকিটে অতিরিক্ত ৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা অভিযোগ করেছেন, বিদেশ থেকে টিকিট কম দামে পাওয়া গেলেও দেশ থেকে সেটি প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। উদাহরণস্বরূপ, বিদেশে ৪০ হাজার টাকার টিকিট বাংলাদেশ থেকে কিনতে ৬০ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, ওমরাহ মৌসুমে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এয়ারলাইন্সের সহায়তায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও গ্রুপ টিকিট বুকিং করে কালোবাজারি করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাত্রার টিকিটের দাম ২০ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।

ট্যুর হাব ট্রাভেলসের সিইও সুলতান আহমেদ বলেছেন, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকিটের দামে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। একেকটি টিকিটে এই বাড়তি খরচ ২০ হাজার টাকা পর্যন্ত।

এদিকে, এয়ারলাইন্সগুলো বলছে, ভ্রমণ মৌসুমে যাত্রী চাহিদা বেশি হওয়ায় টিকিটের দাম বেড়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, যাত্রী চাহিদা ও চাপ বাড়ায় টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিন্ডিকেট ভাঙতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক বলেছেন, “সিন্ডিকেট চিহ্নিত করতে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠন এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

বাংলাদেশ থেকে বিশ্বের ৫২টি রুটে ৩৫টি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। প্রতি বছর প্রায় ৮৫-৯০ লাখ দেশি ও বিদেশি যাত্রী বহন করে এই এয়ারলাইন্সগুলো। কিন্তু সিন্ডিকেটের প্রভাব এ খাতের স্থিতিশীলতা নষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা