ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:০৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:০৭:২৯ পূর্বাহ্ন
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
হিমালয়ের কাছাকাছি হওয়ায় সবার আগে শীত নেমেছে পঞ্চগড়ে। নভেম্বরের শেষ ভাগে এসে জেঁকে বসা শীতে কাঁপছে উত্তরের জেলাটি। কুয়াশায় পাশাপাশি হিমেল হাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। কিছুদিন ধরে তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ সকালে ১০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।শনিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জিতেন্দ্র নাথ বলেন, আজ সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল বাতাসে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে।জানা যায়, এবার হেমন্তের শুরু থেকেই উত্তরের এই জনপদে শুরু হয়েছিল শীতের আবহ। ঝলমলে রোদ থাকায় দিনে গরম অনুভূত হলেও বিকেল হতে না হতেই শুরু হয় শীতের অনুভূতি। রোদের কারণে দিন-রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা নামলেই পঞ্চগড়ের বাসিন্দাদের পরতে হচ্ছে শীতের ভারী কাপড়। রাতে ঘুমাতে হচ্ছে লেপ ও কম্বল মুড়িয়ে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। তবে গত তিন দিন ধরে কুয়াশার পরিমাণ কমলেও হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা অনুভূত হচ্ছে খুব।ঠাণ্ডা আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা