ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মঙ্গল গ্রহে ছিল গরম পানি, দাবি বিজ্ঞানীদের

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:৫৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:৫৬:২৪ পূর্বাহ্ন
মঙ্গল গ্রহে ছিল গরম পানি, দাবি বিজ্ঞানীদের

মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল, তা জানার জন্য বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহ থেকে ছিটকে পড়া উল্কাপিণ্ড এনডব্লিউএ৭০৩৪–এর নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, অতীতে মঙ্গল গ্রহে গরম পানির উপস্থিতি ছিল।

২০১১ সালে সাহারা মরুভূমিতে পাওয়া উল্কাপিণ্ডটি ব্ল্যাকবিউটি নামে পরিচিত। এটি প্রায় ৪৪৩ কোটি বছরের পুরোনো। মহাজাগতিক সংঘর্ষের কারণে এটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছিটকে পড়েছে বলে ধারণা করা হয়। উল্কাপিণ্ডের জিরকন কণায় পাওয়া রাসায়নিক চিহ্ন প্রমাণ করে, মঙ্গল গ্রহে একসময় ভূতাপীয় (হাইড্রোথার্মাল) সিস্টেম সক্রিয় ছিল। বিজ্ঞানীদের মতে, এই সিস্টেম পৃথিবীতে প্রাণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ধারণা করা হচ্ছে, মঙ্গল গ্রহের ভূত্বক গঠনের সময়েও এমন উপাদান ছিল, যা সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারত।

গবেষণার নেতৃত্বে থাকা কার্টিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যারন ক্যাভোসি বলেন, এই আবিষ্কার মঙ্গলের প্রাথমিক ভূতাপীয় সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ন্যানো-স্কেল জিওকেমিস্ট্রি ব্যবহার করে মঙ্গলে গরম পানির উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞানীরা লোহা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ইট্রিয়ামের মতো উপাদান বিশ্লেষণের জন্য ন্যানো-স্কেল ইমেজিং ও স্পেকট্রোস্কোপি ব্যবহার করেছেন। এসব উপাদানের প্যাটার্ন থেকে ধারণা করা হয়, মঙ্গল গ্রহের ভূত্বকে প্রাথমিক অবস্থায় গরম পানি ছিল।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা এবং অতীতে সেখানে কোনো বাসযোগ্য পরিবেশ ছিল কি না, তা নিয়ে আরও গবেষণার সুযোগ করে দেবে।

সূত্র: আর্থ ডট কম


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা