ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আজ থেকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:১৪:৪০ অপরাহ্ন
আজ থেকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রে আজ শনিবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ শুক্রবার সকালে ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছায়। বিকেল থেকেই কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানান, বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট শনিবার থেকে উৎপাদনে যাবে।

তিনি আরও জানান, রোববার ১ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে ৬৬ হাজার টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসবে। এক বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানির জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় দ্বিতীয় ইউনিটও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদনে যাবে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর কয়লাসংকটের কারণে ১,২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে কয়লার নতুন সরবরাহ আসার ফলে কেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরছে।


কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ