ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:২২:৫৪ অপরাহ্ন
বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া
বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া সম্প্রতি তার জীবনের এক যন্ত্রণাদায়ক ও গুরুত্বপূর্ণ ঘটনার কথা প্রকাশ করেছেন। এক বিরল রোগে আক্রান্ত হওয়ায় তিনি কোনোদিন গর্ভধারণ করতে পারবেন না। শার্লিনের এই রোগের নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস, যা এক ধরনের অটোইমিউন রোগ।

শার্লিন জানান, এই রোগের কারণে তার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ২০২১ সালে রোগটি ধরা পড়ে। এই রোগের নিরাময় নেই; শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েই এটি নিয়ন্ত্রণ করতে হয়। চিকিৎসকরা শার্লিনকে সতর্ক করেছেন যে, গর্ভধারণ করলে তার জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

তবে মা হওয়ার ইচ্ছা এখনও শার্লিনের ভীষণ প্রবল। তিনি জানিয়েছেন, অন্তত চার থেকে পাঁচটি সন্তান চান এবং ভারতে মা হওয়ার বিকল্প পদ্ধতিগুলো খতিয়ে দেখছেন। শার্লিন বলেন, "আমি বাচ্চাদের ভালোবাসি। খুব শিগগিরই হয়তো সুখবর দেব।"

শার্লিন চোপড়া বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব, যিনি অ্যাডাল্ট মডেলিং এবং ইরোটিক ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। কিন্তু তার এই শারীরিক চ্যালেঞ্জ এবং মা হওয়ার ইচ্ছা তাকে নতুন এক লড়াইয়ে যুক্ত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা