ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

পার্থে হারের পর অজি শিবিরে বড় ধাক্কা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:২৭:২০ অপরাহ্ন
পার্থে হারের পর অজি শিবিরে বড় ধাক্কা
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার জন্য এলো আরেকটি দুঃসংবাদ। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না দলের অন্যতম পেসার জস হ্যাজেলউড। এছাড়া বাকি ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হ্যাজেলউডের ‘লো গ্রেড লেফট সাইড’ চোট ধরা পড়েছে। তবে এই চোট কীভাবে লেগেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হ্যাজেলউডের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডান ডগেট। যদিও অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই পেসারের মাঠে নামার সম্ভাবনা কম। একাদশে হ্যাজেলউডের পরিবর্তে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে, যিনি ইতোমধ্যে টেস্ট ক্রিকেটে ১০ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন।

হ্যাজেলউড দলের সঙ্গেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। তবে এই চোট তার পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজে খেলায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

অস্ট্রেলিয়া পেস ত্রয়ী হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের একত্রে খেলার সুযোগ না পাওয়ায় বোলিং আক্রমণে প্রভাব পড়তে পারে। স্কট বোল্যান্ডের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম দলকে ভরসা জোগাবে, তবে দলের সামগ্রিক চ্যালেঞ্জ বাড়ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন