ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টঙ্গীতে জোড় ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৭:৫৫ অপরাহ্ন
টঙ্গীতে জোড় ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে শুদ্ধরূপে গড়ে তুলতে ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা বয়ান শুনছেন।

আজ শনিবার সকালে ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার শুরু হওয়া এই জোড় ইজতেমায় প্রায় ২ লাখ মুসুল্লি উপস্থিত ছিলেন। শুক্রবার, প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করেন। 

এদিন সকাল ৬টা থেকে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের ছয় ছিফাতের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে কারগুজারীর আমল শুরু হয়। বাদ আছর মাওলানা ফারুক এবং ভারতের মাওলানা ইব্রাহীম দেউলা সাহেব বাদ মাগরিব বয়ান করবেন।

এই ইজতেমার প্রথম পর্ব ৩ ডিসেম্বর সমাপ্ত হবে। প্রথম পর্বের আয়োজন শুরায়ী নেজাম মাওলানা যোবায়ের অনুসারী দ্বারা করা হয়। পরবর্তী পর্ব, মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হবে।

জোড় ইজতেমা তাবলিগ জামাতের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বিশ্ব ইজতেমার পূর্বে অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথী এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীরা এই ইজতেমায় অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা