ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মোবাইল নিয়ে তথ্য ‘জালিয়াতি কাণ্ডে’ পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:১৫:২৪ অপরাহ্ন
মোবাইল নিয়ে তথ্য ‘জালিয়াতি কাণ্ডে’ পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী
২০১৩ সালে নিজের হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী লুইস হাই। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন ব্রিটিশ এই এমপি। খবর রয়টার্সের।প্রতিবেদনে বলা হয়, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে। যদিও ছিনতাই হওয়া ফোনটি এক বছর পর ফেরত পান লুইস হাই, তবে এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে।

ওই ঘটনাকে নিজের ভুল হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন ব্রিটিশ এই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।

উল্লেখ্য, এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী