ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:৩৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:৩৪:৪০ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২২-২৪ বছর।আজ শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।তরুণীর লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে লাশ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সাথে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ লাশ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সাথে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সাথে আর কেউ ছিল কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা ওই তরুণীকে গুলি করে হত্যার পর লাশ মহাসড়কের সার্ভিস লেন সড়কে ফেলে রেখে গেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।তিনি আরো জানান, লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা