ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯ ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা

ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:৫৮:০৭ অপরাহ্ন
ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগেছে: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, বর্তমানে তারা হঠাৎ করেই বাংলাদেশকে নিয়ে ভয়ানকভাবে পেছনে লেগে পড়েছে। তিনি শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, "বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এ ক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিত।"

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যা পূর্ববর্তী সরকারের তৈরি কিছু কনসার্নের কারণে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "যদি ভারত আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তবে এই সংকট সৃষ্টি হত না।"

দুদেশের সম্পর্ক উন্নতির জন্য উপদেষ্টা বলেন, "উভয়ের স্বার্থ রক্ষার জন্যই সম্পর্ক হবে, এবং তখন পানি, সীমান্ত হত্যা, ও অন্যান্য সমস্যাগুলি সহজে সমাধান করা সম্ভব হবে।"

তিনি জাতীয় ঐক্য ও একতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে।"

অন্তত গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি দিয়ে তৌহিদ হোসেন বলেন, "বাংলাদেশ কারও জন্য থ্রেট নয়, কিন্তু আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য হবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সক্ষমতা বাড়ানো।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি

দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি